Anal polyps can also be a sign of cancer.

পায়ুপথের পলিপও হতে পারে ক্যানসারের আভাস

ক্যানসারের সরাসরি কারণ এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায় না। কিন্তু কিছু পরিস্থিতি ক্যানসারের প্রবণতা নির্দেশ করতে পারে। অর্থাৎ এখনো ক্যানসার নয়, কিন্তু এর পূর্বাবস্থা বা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে; যা দ্রুত চিকিৎসা না করলে বা অপসারণ না করলে অদূর ভবিষ্যতে ক্যানসারে পরিণত হতে পারে।

অ্যাডেনোমাটাস পলিপ (পলিপ হলো মাংসের পিণ্ড) পায়ুপথের সঙ্গে অনেক সময় লেগে থাকে। পরীক্ষা করলে ক্যানসার–পূর্ববর্তী অবস্থায়ও অস্বাভাবিক কোষ থাকতে পারে, যা ক্যানসারের আভাস দেয়। একটা বা একাধিক পলিপ হতে পারে বৃহদান্ত্রে। ছোট শিশুদের ক্ষেত্রে এটি খুব বেশি দেখা যায়। শিশুর কিছু একটা পায়ুপথ দিয়ে বেরিয়ে আসে, সঙ্গে থাকে রক্তপাত। শিশুদের ক্ষেত্রে এটি কিন্তু ক্যানসারের পূর্বলক্ষণ নয়। কিন্তু তরুণ বা ৪০-৫০–ঊর্ধ্ব কারও একই সমস্যা থাকলে সতর্ক হতে হবে।

এ ক্ষেত্রে সাধারণত পারিবারিক ইতিহাস থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ। কম বয়সে কারও কারও শতাধিক ছোট পলিপ থাকতে পারে। এটা জিনগত ত্রুটির কারণে হয়। একে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস সংক্ষেপে এফএপি বলে। বয়স্কদের একটি বা দুটি পলিপ থাকে।

এগুলো ক্যানসার সিনড্রোমের সঙ্গে জড়িত থাকার কারণে পরিবারে অনেক ধরনের ক্যানসারের আধিক্য থাকতে পারে। এটিও জিনগত ত্রুটির কারণে হয়। এই পলিপ বা অ্যাডেনোমা একটা কোষগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়, যার ফলে এ থেকে ক্যানসার হতে পারে। একে বলে অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স।

অ্যাডেনোমাটাস পলিপের ধরন
টিবুলার অ্যাডেনোমা আঙুলের মতো দেখতে। পায়ুপথের সঙ্গে সরু নালির সাহায্যে ঝুলে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক হলেও বড়দের ক্ষেত্রে এটি অপসারণ করে পরীক্ষা করা উচিত। ভিলাস অ্যাডেনোমা দেখতে ফুলকপির মতো। পায়ুপথের সঙ্গে বড় জায়গাজুড়ে লেগে থাকে। এটির ক্যানসার হওয়ার আশঙ্কা খুবি বেশি এবং এটি তার শিকড়সহ কিছুটা স্বাভাবিক পায়ুপথের স্থান নিয়ে অপসারণ করা হয়। টিবুলোভিলাস অ্যাডেনোমা পূর্ববর্তী দুটির মিশ্রিত রূপ। এটিকেও ক্যানসারের পূর্ববর্তী পর্ব ধরা হয়।

লক্ষণ
পলিপের লক্ষণ না–ও থাকতে পারে। তবে পাতলা পায়খানা, আমযুক্ত রক্তমিশ্রিত পায়খানা, রক্তপাত, পেটে মোচড় দেওয়া, পেটে অস্বস্তি ইত্যাদি লক্ষণ থাকতে পারে। অনেক সময় রুটিন কোলোনোস্কপি করে দেখা যায়, এক বা একের বেশি পলিপ আছে।

পায়ুপথে আঙুলের সাহায্যে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পলিপ ছাড়া আঙুলের মাথায় রক্তের ভাব, আম ইত্যাদি দেখেও বোঝা যায় সমস্যা আছে কি না। কোলোনোস্কপি করা উচিত, বিশেষ করে যাঁদের পারিবারিক ইতিহাস আছে অথবা হঠাৎ করে উল্লেখিত কোনো সমস্যা অনুভব করা যাচ্ছে। এর ফলে এই পলিপ ক্যানসারে রূপ নেওয়ার আগেই অপসারণ করা সম্ভব।

চিকিৎসা
কোন অবস্থায় রোগী এসেছেন, তার ওপর চিকিৎসা নির্ভর করে। যদি জটিল না হয় বা অন্য কোনো রোগ না থাকে, তবে শুধু কোলোনোস্কপি করেই এটি অপসারণ করা যায়। কিন্তু যেহেতু এগুলো পারিবারিক ইতিহাস ও কিছু সিনড্রোমের সঙ্গে জড়িত, তাই পুরো শরীরের চেকআপ করা জরুরি।

অবস্থা বিশেষে অনেক বড় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। একমাত্র সচেতনতাই পারে এ–জাতীয় পরিস্থিতি খুব প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও সম্পূর্ণ নির্মূল করতে। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিয়ে রাখা ভালো।

কলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন এবং সহযোগী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, 
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা।
চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ভবন-৬, রোড-২
ধানমন্ডি, ঢাকা। ০১৭১১৩৭৯৭২৪, ০৯৬৬৬৭৮৭৮০১

Similar Posts

  • পাইলস্ (PILES) কি ও কেন হয় এবং পাইলস্ রোগের লক্ষন?

    পাইলস্ কিঃ অর্শ বা পাইলস্ হলো পায়ুপথে এবং মলাশয়ের নিম্নাংশে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত শিরা। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা- যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয়; এর নাম হেমোরয়েড (Hemorrhoids) বা পাইলস্ (Piles)। এই অর্শ মলদ্বারের ভেতরেও হতে পারে আবার বাইরেও হতে পারে। সাধারনত দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অথবা…

  • Various diseases of the toilet road and what to do to prevent them

    টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয় পায়ুপথের রুগ গুলো কী: পায়ুপথ বা টয়লেটের রাস্তার প্রধান রোগগুলোর মধ্যে পাইলস (অর্শ), অ্যানাল ফিসার (গেজ বা ফেটে যাওয়া), এবং ফিস্টুলা অন্যতম। এসব রোগের মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি। প্রধান রোগসমূহ: পাইলস বা অর্শ্বরোগ:মলদ্বার বা এর ভেতরের অংশের শিরা ফুলে গিয়ে মাংসপিণ্ড…

  • জটিল ফিস্টুলার নতুন চিকিৎসা (BEST)

    জটিল ফিস্টুলার নতুন চিকিৎসা – BEST (Balloon Expansion Suppression Technique) সর্বপ্রথম বাংলাদেশে এই চিকিৎসা নিয়মিত ভাবে দিচ্ছেন ডাঃ মোঃ মেজবাহুল বাহার ল্যাপারোসকপিক, সার্জারী ও লেজার পাইলস্ বিশেষজ্ঞ এমবিবিএস, এফসিপিএস (সার্জারী) এমআরসিএস (এডিনবার্গ, ইউ কে) সহকারী অধ্যাপক (সার্জারী) লেজার পাইলস্ সার্জারীতে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত, ভারত। মেম্বারঃ পাইলস্ সার্জারী এসোসিয়েশন (ACRSI) ভারত। মেম্বারঃ ল্যাপারোসকপিক সোসাইটি (AMASI) ভারত।…

  • HOW TO SELECT THE BEST SURGERY DOCTOR NEAR ME

    A surgeon is a physician who is trained to perform surgical procedures. It is a profession that demands exceptional manual dexterity and fine motor skills to carry out the techniques needed to investigate disease, repair or remove damaged tissues, or improve the function or appearance of an organ or body part. Now it’s very needed…

  • Prevention and treatment of anal cancer caused by human papillomavirus

    হিউম্যান প্যাপিলোমা ভাইরাসজনিত পায়ুপথের ক্যানসার প্রতিরোধ ও তার চিকিৎসা ———————————- অনেক কারণেই পায়ুপথের ক্যানসার হতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসনামক ভাইরাস সংক্রমণের ফলেও পায়ুপথের ক্যানসার হওয়ার আশঙ্কাথাকে। তবে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণপ্রতিরোধ করে ভাইরাস সংক্রমণ জনিত পায়ুপথের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। কারা এই রোগে আক্রান্ত হনঃ ■ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি■ রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের…

  • নারায়ণগঞ্জ সেরা সার্জারি ডাক্তার কীভাবে নির্বাচন করবেন ?

    একজন প্রশিক্ষিত সার্জন হলেন এমন একজন চিকিৎসক যিনি অস্ত্রোপচারের পদ্ধতিগুলি সুন্দরভাবে সম্পাদন করেন। একজন ভাল সার্জারি ডাক্তার তার   দক্ষতার সাথে তদন্ত করে রোগের ক্ষতিগ্রস্থ টিস্যুগুলি মেরামত করতে পারেন বা কোনও অঙ্গ বা দেহের অংশের কার্যকারিতা উন্নত করার জন্য প্রয়োজনীয় কৌশলগুলি সম্পাদন করতে পারেন। এখন নারায়ণগঞ্জের নাগরিকদের জন্য নিকটস্থ  সেরা সার্জারি ডাক্তার  পাওয়া খুব দুস্কর ।…