Prevention and treatment of anal cancer caused by human papillomavirus

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
জনিত পায়ুপথের ক্যানসার প্রতিরোধ ও তার চিকিৎসা
———————————-

অনেক কারণেই পায়ুপথের ক্যানসার হতে পারে।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
নামক ভাইরাস সংক্রমণের ফলেও
পায়ুপথের ক্যানসার হওয়ার আশঙ্কা
থাকে। তবে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণ
প্রতিরোধ করে ভাইরাস সংক্রমণ জনিত পায়ুপথের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

কারা এই রোগে আক্রান্ত হনঃ

■ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি
■ রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম
■ যাঁদের যোনিদ্বার, যোনিপথ ও সারভাইক্যাল ক্যানসারের ইতিহাস আছে
■ অধিক যৌনসঙ্গী বা সঙ্গিনী আছে যাঁদের
■ সমকামী বা পায়ুসঙ্গম যাঁরা করেন।
■ধূমপান

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) সংক্রমণ একটি সাধারণ যৌনবাহিত রোগ। এটি মূলত ত্বকের সঙ্গে ত্বকের যোগাযোগের কারণে হয়। সাধারণত যৌনসঙ্গীর মাধ্যমে এটি বেশি ছড়ায়। বেশির ভাগ মানুষ এই ভাইরাস সংক্রমণের তীব্র ঝুঁকিতে থাকে।

রোগের লক্ষণ
■ মলদ্বার দিয়ে টাটকা রক্তক্ষরণ ও রস ঝরা
■ মলদ্বারের আশপাশে ফুলে যাওয়া
■ মলদ্বারে ব্যথা, চুলকানি
■ মলত্যাগের অভ্যাস পরিবর্তন

যাঁদের পায়ুপথের ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আছে এবং মলদ্বারের আশপাশে লক্ষণগুলোর কোনো কিছু দেখা দেয়, তাঁরা দেরি না করে একজন কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক মলদ্বার পরীক্ষা করে আপনার রোগ ও রোগের পর্যায় বা স্টেজ নির্ণয় করে চিকিৎসা পদ্ধতি নির্ণয় করবেন।

চিকিৎসা পদ্ধতিঃ
■ সার্জারি বা অপারেশন
■ রেডিওথেরাপি
■ কেমোথেরাপি
চিকিৎসা পদ্ধতি কী হবে তা রোগের পর্যায় ও ধরনের ওপর নির্ভর করে। তাই সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রতিরোধে করনীয়ঃ

■ ধূমপান বাদ দিন
■ পায়ুপথে যৌনমিলন পরিহার করুন
■ একাধিক যৌনসঙ্গী পরিহার করুন
■ কারও ব্যক্তিগত ব্যবহৃত জিনিস, যেমন স্যান্ডেল, মোজা জাঙ্গিয়া ইত্যাদি ব্যবহার করবেন না।
দেরি না করে কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন ।

 

কলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন এবং সহযোগী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, 
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা।
চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ভবন-৬, রোড-২
ধানমন্ডি, ঢাকা। ০১৭১১৩৭৯৭২৪, ০৯৬৬৬৭৮৭৮০১

Similar Posts

  • নারায়ণগঞ্জ সেরা সার্জারি ডাক্তার কীভাবে নির্বাচন করবেন ?

    একজন প্রশিক্ষিত সার্জন হলেন এমন একজন চিকিৎসক যিনি অস্ত্রোপচারের পদ্ধতিগুলি সুন্দরভাবে সম্পাদন করেন। একজন ভাল সার্জারি ডাক্তার তার   দক্ষতার সাথে তদন্ত করে রোগের ক্ষতিগ্রস্থ টিস্যুগুলি মেরামত করতে পারেন বা কোনও অঙ্গ বা দেহের অংশের কার্যকারিতা উন্নত করার জন্য প্রয়োজনীয় কৌশলগুলি সম্পাদন করতে পারেন। এখন নারায়ণগঞ্জের নাগরিকদের জন্য নিকটস্থ  সেরা সার্জারি ডাক্তার  পাওয়া খুব দুস্কর ।…

  • ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য

    ব্রেস্ট (স্তন) সম্পর্কে সচেতন হোনঃ আপনি যে বয়সেরই হোন না কেন স্তন সম্পর্কে সচেতন হওয়া আপনার জন্য খুবই জরুরী। স্তনে চাকা বা গোটা মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও স্তনে বিভিন্ন কারনে চাকা বা ব্যাথা হতে পারে। স্তনের ৯০ শতাংশ চাকা বা গোটা ক্ষতিকর নয়, এগুলো থেকে ক্যান্সার হওয়ার ঝুকি থাকে না। স্তনে ক্যান্সার যে কোনো…

  • What to do to prevent anal diseases

    পায়ুপথের রোগ প্রতিরোধে করণীয় পায়ুপথের প্রধান রোগগুলোর মধ্যে পাইলস (অর্শ), অ্যানাল ফিসার (গেজ) ও ফিস্টুলা (ভগন্দর বা নালি ঘা) অন্যতম। এসব রোগের মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি। পাইলস: মলদ্বার বা এর ভেতরের অংশের শিরা ফুলে গিয়ে মাংসপিণ্ড তৈরি হওয়া। এতে মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্ত যায়। অ্যানাল ফিসার: মলত্যাগের সময়…

  • Various diseases of the toilet road and what to do to prevent them

    টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয় পায়ুপথের রুগ গুলো কী: পায়ুপথ বা টয়লেটের রাস্তার প্রধান রোগগুলোর মধ্যে পাইলস (অর্শ), অ্যানাল ফিসার (গেজ বা ফেটে যাওয়া), এবং ফিস্টুলা অন্যতম। এসব রোগের মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি। প্রধান রোগসমূহ: পাইলস বা অর্শ্বরোগ:মলদ্বার বা এর ভেতরের অংশের শিরা ফুলে গিয়ে মাংসপিণ্ড…

  • Anal polyps can also be a sign of cancer.

    পায়ুপথের পলিপও হতে পারে ক্যানসারের আভাস ক্যানসারের সরাসরি কারণ এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায় না। কিন্তু কিছু পরিস্থিতি ক্যানসারের প্রবণতা নির্দেশ করতে পারে। অর্থাৎ এখনো ক্যানসার নয়, কিন্তু এর পূর্বাবস্থা বা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে; যা দ্রুত চিকিৎসা না করলে বা অপসারণ না করলে অদূর ভবিষ্যতে ক্যানসারে পরিণত হতে পারে। অ্যাডেনোমাটাস পলিপ (পলিপ হলো মাংসের…

  • পাইলস্ (PILES) কি ও কেন হয় এবং পাইলস্ রোগের লক্ষন?

    পাইলস্ কিঃ অর্শ বা পাইলস্ হলো পায়ুপথে এবং মলাশয়ের নিম্নাংশে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত শিরা। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা- যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয়; এর নাম হেমোরয়েড (Hemorrhoids) বা পাইলস্ (Piles)। এই অর্শ মলদ্বারের ভেতরেও হতে পারে আবার বাইরেও হতে পারে। সাধারনত দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অথবা…